বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০২:৪৪

শাহরাস্তিতে মুসল্লিদের প্রাণ জুড়াচ্ছে দৃষ্টিনন্দন কাঠের মসজিদ

মো. মঈনুল ইসলাম কাজল
শাহরাস্তিতে মুসল্লিদের প্রাণ জুড়াচ্ছে দৃষ্টিনন্দন কাঠের মসজিদ

শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগৈ গ্রামের দৃষ্টিনন্দন কাঠের মসজিদ সকলের প্রাণ জুড়াচ্ছে। আরব আমিরাত প্রবাসী মোজাম্মেল হোসেন শাহজাদা মনের মাধুরী মিশিয়ে এই মসজিদ নির্মাণ করেন।

এলাকাবাসী জানায়, রাগৈ গ্রামের পণ্ডিত বাড়ির ইঞ্জিনিয়ার শহিদুল্লাহর ছেলে শাহজাদা জন্মগ্রহণ করেন সংযুক্ত আরব আমিরাতে। সেখান থেকে শাহজাদা লেখাপড়া শেষ করে জর্ডানের এক মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিদেশের মাটিতে বেড়ে উঠলেও মাতৃভূমির টানে নির্মাণ করেন অত্যাধুনিক কাঠের মসজিদ। দেখতে কাঠের মসজিদ হলেও তার মধ্যে রয়েছে আধুনিক সকল ব্যবস্থা। শীতাতপ নিয়ন্ত্রিত এ মসজিদে রয়েছে কম্পিউটার, ডিজিটাল মক্তব, ঝাড় বাতি, সুসজ্জিত লাইটিং ব্যবস্থা। টাইলস করা ফ্লোরের মাঝে কাঠ দিয়ে আকর্ষণীয় করা হয়েছে মসজিদটিকে। বিদেশে বসে মসজিদ নিয়ন্ত্রণ করেছেন মোজাম্মেল হোসেন শাহজাদা। প্রতিবেশীরা জানান, তাদের পরিবারের সকল সদস্য থাকেন আরব আমিরাতে। ইঞ্জিনিয়ার শহিদুল্লাহ বহু বছর পূর্বে পাড়ি জমান আরব আমিরাতে। কিন্তু নাড়ীর টানে সবসময়ই দেশের খোঁজ খবর রাখেন, মাঝে মাঝেই ছুটে আসেন গ্রামে। এলাকাবাসীর প্রতি ভালোবাসার টানে শাহজাদা নির্মাণ করেন এই মসজিদ। শুধু মসজিদ নয়, এর পাশেই নির্মাণ করা হচ্ছে হাসপাতালমাদ্রাসা। ইতোমধ্যেই এ প্রকল্পের কাজ প্রায় ৫০ ভাগ সম্পন্ন হয়েছে। নিজস্ব অর্থায়নে শাহজাদা এই কাজ করছেন। এ বিষয়ে শাহজাদার সাথে কথা বলার চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া সম্ভব হয়নি।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়