মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১৬:৩৭

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের ঈদ শুভেচ্ছা

অনলাইন ডেস্ক
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের ঈদ শুভেচ্ছা

চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ। এক ঈদ শুভেচ্ছা বার্তায় তাঁরা জানান, ঈদ আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা। এক মাসের সিয়াম সাধনার পর এই পবিত্র দিনে আমরা যেন সকল ভেদাভেদ ভুলে গিয়ে মানবিক মূল্যবোধে উজ্জীবিত হই—এই প্রত্যাশা করি। চাঁদপুর প্রেস ক্লাবের কার্যকরী পরিষদ, সাধারণ সদস্য, সম্মানিত সদস্য, আজীবন সদস্যসহ সকল পর্যায়ের সাংবাদিক, পাঠক, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের জনগণকে জানাই ঈদের শুভেচ্ছা।

মহান আল্লাহ আমাদের সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি দান করুন।

ঈদ মোবারক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়