প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৯
হেরার আলো
অনলাইন ডেস্ক
১২-সূরা ইউসুফ
১১১ আয়াত, ১২ রুকু, ‘মক্কী
১৬। বল, ‘কে আকাশমণ্ডলী ও পৃথিবীর প্রতিপালক?’ বল, ‘আল্লাহ।’ বল, ‘তবে কি তোমরা অভিভাবকরূপে গ্রুহণ করিয়াছ আল্লাহর পরিবর্তে অপরকে যাহারা নিজেদের লাভ বা ক্ষতি সাধনে সক্ষম নহে?’ বল, ‘অন্ধ ও চক্ষুষ্মান কি সমান অথবা অন্ধকার ও আলো কি এক? তবে কী তাহারা আল্লাহ্র এমন শরীক্ করিয়াছে, যাহারা আল্লাহ্র সৃষ্টির মত সৃষ্টি করিয়াছে, যে কারণে সৃষ্টি উহাদের নিকট সদৃশ মনে হইয়াছে? বল, ‘আল্লাহ সকল বস্তুর স্রষ্টা; তিনি এক, পরাক্রমশালী।’





