মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৬

ভ্যান চালকের বেপরোয়া গতিতে শ্রীনগরে ইজিবাইক চালক নয়ন মিয়া রক্তাক্ত

আব্দুল মান্নান সিদ্দিকী
ভ্যান চালকের বেপরোয়া গতিতে শ্রীনগরে ইজিবাইক চালক নয়ন মিয়া রক্তাক্ত
ছবি : প্রতীকী

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-দোহার সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালক আহত হয়েছেন। গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬, সন্ধ্যা সাড়ে সাতটায় জাহানাবাদ দারসুল কুরআন মাদ্রাসা সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।

1771185523464

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি ইজিবাইকের সাথে একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি ক্ষতিগ্রস্ত হয় এবং চালক আহত হন। স্থানীয়দের মতে, দুর্ঘটনার জন্য ভ্যানচালকের ভুল পথে (রং সাইড) গাড়ি চালানোই প্রধান কারণ ছিল।

উল্লেখ্য যে, এই সড়কটি অত্যন্ত ব্যস্ততম সড়ক। প্রতিদিন এখানে যাত্রীবাহী বাস, ট্রাক ও ট্রাক্টরসহ শত শত যানবাহন চলাচল করে। চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে প্রায়ই এই সড়কে দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়