রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২

স্পেনে ফুটবল টুর্নামেন্টের সিজন ১ সম্পন্ন চ্যাম্পিয়ন এফসিএসটি স্পোর্টিং ক্লাব

সিদ্দিকুর রাহমান, স্পেন থেকে
স্পেনে ফুটবল টুর্নামেন্টের সিজন ১ সম্পন্ন চ্যাম্পিয়ন এফসিএসটি স্পোর্টিং ক্লাব

স্পেনে ফাইনাল খেলায় জয়ী দলের বিজয় উৎসব উদ্যাপন করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার রাজপুত রেস্টুরেন্টে বিজয়ী দলের অধিনায়ক রিপন আহমেদের সভাপতিত্বে ও আনিছ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক ক্রীড়া সম্পাদক আবু বক্কর তামিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেলিম আহমেদ, কাজী শুভ, আশরাফ আহমদ, রুবেল আহমদ, কামিল আহমদ সুবেল ও রেজওয়ান আহমেদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম, অলী আহমদ, সাত্তার, জাবেদ, ফরহাদ, আয়েস আহমদ, কাউছার আহমেদসহ অন্যরা।

উল্লেখ্য, ইন্টার মাদ্রিদ ফুটবল টুর্নামেন্ট সিজন ১, ২০২৫/২০২৬-এ ৮ টিম অংশগ্রহণ করে। এতে সার্বিকভাবে সহযোগিতা করে অ্যাসোসিয়েশন ভালিয়ান্তে বাংলা। ৮টি টিমের মধ্যে ফাইনালে মুখোমুখি হয় এফসিএস টি স্পোর্টিং ক্লাব ও চামারটিন স্পোর্টিং ক্লাব। ২/০ গোলে বিজয় লাভ করে এফসিএসটি স্পোর্টিং ক্লাব। তারা চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।

চ্যাম্পিয়ন দল এফসি এসটি-এর কর্ণধার রিপন আহমেদ সফলভাবে টুর্নামেন্ট আয়োজনের জন্যে আয়োজক ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে রানার্সআপ দলের প্রতিও শুভ কামনা জানান।

স্পেনে ফুটবল টুর্নামেন্টের সিজন ১ খেলোয়াড়রা।

ছবি-৪১

লন্ডনে সুরের মূর্ছনায় মোহিত দর্শক

শুভ্র দেবের ‘গোল্ডেন মেলোডি নাইট’

লন্ডন থেকে আজিজুল আম্বিয়া \ লন্ডনের রমফোর্ডে অবস্থিত মেফেয়ার ভেন্যুতে রোববার (২৫ জানুয়ারি ২০২৬) সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে সংগীতানুষ্ঠান ‘গোল্ডেন মেলোডি নাইট উইথ শুভ্র দেব’। দর্শক-শ্রোতাদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো হলরুম।

বাংলা আধুনিক ও জনপ্রিয় গানের সুরে সুরে দর্শকদের মোহিত করেন কণ্ঠশিল্পী শুভ্র দেব। হৃদয়ছেঁায়া পরিবেশনা ও সাবলীল উপস্থাপনায় পুরো সময়জুড়ে দর্শকদের মাঝে তৈরি হয় এক আবেগঘন আবহ। অনুষ্ঠানে তার সঙ্গে আরও কয়েকজন শিল্পী অংশ নেন, যারা গান ও পরিবেশনায় অনুষ্ঠানকে করে তোলেন আরও প্রাণবন্ত।

সন্ধ্যা ৬টায় দরজা খোলার পর থেকেই দর্শকদের আগমন শুরু হয়। প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় রূপ নেয়। আয়োজকদের সুচারু ব্যবস্থাপনায় পুরো অনুষ্ঠানটি ছিলো শৃঙ্খলাপূর্ণ ও উপভোগ্য।

অনুষ্ঠান শেষে উপস্থিত দর্শকরা সন্তোষ প্রকাশ করে বলেন, এমন মানসম্মত সাংস্কৃতিক আয়োজন প্রবাসে বাংলা সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করে। আয়োজকরাও ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করেন।

লন্ডনে সুরের মূর্ছনায় মোহিত দর্শক শুভ্র দেবের ‘গোল্ডেন মেলোডি নাইট’-এর দৃশ্য

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়