সোমবার, ১১ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ মে ২০২৬, ১৪:৩৬

চাকুরি সম্মান এবং কর্মক্ষেত্রের সুষ্ঠু পরিবেশের নিশ্চয়তার দাবিতে

ফরিদগঞ্জে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন

প্রবীর চক্রবর্তী
ফরিদগঞ্জে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন

চাকুরি, সম্মান এবং কর্মক্ষেত্রের সুষ্ঠু পরিবেশের নিশ্চয়তার দাবি জানিয়ে ফরিদগঞ্জে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যালায়েন্স (ফারিয়া)। সোমবার (১১ মে ২০২৬) সকালে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচির পালন করা হয়।

ফারিয়া’র ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. সেলিম হোসেনের সভাপতিত্বে ও সাংগঠিক সম্পাদক মো. বশির উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজের মধ্যে ওষুধ কোম্পানির একজন প্রতিনিধিকে অপমান, অপদস্থ করা হয়েছে। তারা পেশাগত কাজে গিয়ে দেশের বিভিন্ন হাসপাতাল এবং মেডিকেল কলেজে গেলে তাদেরকে দালাল আখ্যায়িত করে অসম্মান করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে তারা এ পেশায় এসেছে। কিন্তু এখানে চাকুরির কোনো নিশ্চয়তা নেই, কর্মক্ষেত্রে কাজের পরিবেশ নেই। উল্টো অপমান, অপদস্থ হতে হয়। তাদের নির্দিষ্ট কর্মঘণ্টা বা ছুটিও নেই। চিকিৎসা ক্ষেত্রে অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করা এসব প্রতিনিধিরা প্রতিনিয়ত অবহেলার শিকার হচ্ছেন। কিন্তু কোম্পানির পক্ষ থেকে কর্মক্ষেত্রের পরিবেশ সৃষ্টির বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। দফায় দফায় ওষুধ কোম্পানির প্রতিনিধিদের আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক অপমান, অপদস্থ, সম্মানহানিসহ বিভিন্ন অপবাদমূলক মন্তব্য করার প্রতিবাদ জানান বক্তারা।

তারা জানান, মানববন্ধনকারীরা ওষুধ কোম্পানি এবং সরকারের কাছে তাদের সম্মানের এবং চাকুরির নিশ্চয়তা নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধন শেষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন তারা।

আরো খবর

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়