প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০
জাতীয় অধ্যাপক একে আজাদ খানের নেতৃত্বে চাঁদপুরে বিশেষায়িত মেডিকেল ক্যাম্প
দেশখ্যাত ১১ বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পেলেন ৫২৭ রোগী

চাঁদপুরে দিনব্যাপী আয়োজিত বিশেষায়িত মেডিকেল ক্যাম্পে জাতীয় অধ্যাপক ডা. একে আজাদ খানের নেতৃত্বে দেশখ্যাত শীর্ষ ১১জন বিশেষজ্ঞ চিকিৎসক পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করেছেন। চাঁদপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে ডায়াবেটিক হাসপাতালে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হয়। এতে পূর্ব-রেজিস্ট্রেশনকৃত ৫২৭জন রোগীকে বিশেষায়িত চিকিৎসাসেবা দেয়া হয়েছে。
|আরো খবর
২০১৯ ও ২০২১ সালের সফল আয়োজনের ধারাবাহিকতায় এবার তৃতীয়বারের মতো চাঁদপুর ডায়াবেটিক সমিতিতে দেশের তারকা চিকিৎসকদের নিয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হলো। ঢাকার বারডেম হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শীর্ষ চিকিৎসকেরা এতে অংশ নেন。
ক্যাম্পে সেবাদানকারী বিশেষজ্ঞ চিকিৎসকরা হচ্ছেন :
গ্যাস্ট্রোএন্টারোলজি : জাতীয় অধ্যাপক ডা. একে আজাদ খান,
নিউরোলজি : অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ,
ডায়াবেটিক ও হরমোন : অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান,
হৃদরোগ : অধ্যাপক ডা. এমএ রশিদ,
চর্ম ও যৌন রোগ : অধ্যাপক ডা. মীর নজরুল ইসলাম,
বন্ধ্যাত্ব রোগ : অধ্যাপক ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন, বাত, ব্যথা ও ফিজিক্যাল মেডিসিন : অধ্যাপক ডা. মো. শাহজামান খান,
কিডনি রোগ : অধ্যাপক ডা. ওয়াসিম মো. মহসিন উল হক,
গাইনি ও প্রসূতিবিদ্যা : অধ্যাপক ডা. তানজিম সাবিনা চৌধুরী,
মেডিসিন ও রিউমাটোলজি : সহযোগী অধ্যাপক ডা. সাবরিনা ইয়াসমিন,
চক্ষুরোগ ও সার্জারি : সহযোগী অধ্যাপক ডা. শাহনাজ বেগম。স্থূলতা বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার : চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি বিকেল ৩টায় স্থানীয় চিকিৎসকদের অংশগ্রহণে ‘Obesity : New Concept; what health care providers need to know’ শীর্ষক এক বৈজ্ঞানিক সেমিনার (Scientific Seminar) অনুষ্ঠিত হয়。
চাঁদপুর ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ও জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. একে আজাদ খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারডেম হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান。
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক ও চাঁদপুর ডায়াবেটিক সমিতির সভাপতি আহমেদ জিয়াউর রহমান এবং সমিতির অবৈতনিক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শায়ের গফুর。
সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. মাইনুল ইসলাম মজুমদার, ডা. মোবারক হোসেন চৌধুরী, ডা. নুরুল হুদা, চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম সোহেল, চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারসহ স্থানীয় চিকিৎসক, পরিচালনা পর্ষদ সদস্য ও আজীবন সদসবৃন্দ。
চাঁদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শায়ের গফুর জানান, দেশের প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসকদের হাতের কাছে পেয়ে চাঁদপুর ও আশপাশের অঞ্চলের ডায়াবেটিস এবং অন্যান্য জটিল রোগে আক্রান্ত রোগীরা ব্যাপকভাবে উপকৃত হয়েছেন。
ডিসিকে /এমজেডএইচ








