রবিবার, ১৯ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৩:২০

চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে এই প্রথম চক্ষু শিবির ও স্বাস্থ্যসেবা ক্যাম্প

প্রেস ক্লাবের এমন মানবিক আয়োজন সকলের জন্যে উন্মুক্ত রাখা হলে হতদরিদ্ররা উপকৃত হবে

................... শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

চাঁদপুর কন্ঠ রিপোর্ট
প্রেস ক্লাবের এমন মানবিক আয়োজন সকলের জন্যে উন্মুক্ত রাখা হলে হতদরিদ্ররা উপকৃত হবে
ক্যাপসান: চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় চক্ষু শিবির ও স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। পাশে তিনি তাঁর চক্ষু পরীক্ষা করছেন।

চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে ও ব্যবস্থাপনায় চাঁদপুরের সাংবাদিক এবং সাংবাদিক পরিবারের সদস্যদের জন্যে চক্ষু চিকিৎসা শিবিরস্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়। যেখানে প্রেসক্লাব সদস্যের বাইরেও সংবাদকর্মীরা চিকিৎসাসেবা নিয়েছেন। শতাধিক সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্য এই স্বাস্থ্যসেবা ক্যাম্পে চিকিৎসাসেবা নেন। চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে এমন আয়োজন এটাই প্রথম।

চাঁদপুর

মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের যৌথ আয়োজনে এই চক্ষু শিবির ও স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলন্যাতনে এই চক্ষু শিবির ও স্বাস্থ্যসেবা ক্যাম্প উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি চাঁদপুর প্রেস ক্লাবের এমন মানবিক কাজের প্রশংসা করে বলেন, এমন আয়োজন প্রতিবছর যেনো করা হয়। আর এ ধরনের আয়োজন সকলের জন্যে উন্মুক্ত রাখা হলে হতদরিদ্র অসহায় মানুষেরাও চিকিৎসা নিতে পারবে, যারা অর্থের অভাবে ভালো ডাক্তার দেখাতে পারে না। তিনি বলেন, প্রেস ক্লাবের উদ্যোগে এ ধরনের আয়োজন ইতিহাস হয়ে থাকবে। প্রেস ক্লাবের মাধ্যমে এমন আয়োজন আমরা পূর্বে হতে দেখিনি। তিনি আরও বলেন, চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল একটি উন্নতমানের হাসপাতাল। আমি একবার চোখে পানি পড়ায় সেখানে গিয়েছিলাম। আমাকে একটি ড্রপ দেয়া হয়েছে। দেখলাম কয়েক ঘন্টা পর আমার চোখের সমস্যা কমে গেছে। সেদিন আমি চক্ষু হাসপাতালে প্রচুর ভিড় দেখেছি। প্রতিদিন অনেক মানুষের সমাগম হয় এ হাসপাতালে। চাঁদপুর ছাড়াও লক্ষ্মীপুর, নোয়াখালী জেলা থেকে এ হাসপাতালে এসে চিকিৎসা নিতে আসে। তাতে বোঝা যায় এখানে ভালো চিকিৎসা এবং উন্নত সেবা পায়। তাই আমরা সকলে মিলে চেষ্টা করবো এ হাসপাতালটাকে যেনো অত্যাধুনিক হাসপাতালে রূপান্তর করা যায়। তিনি বলেন, শিক্ষা ও চিকিৎসা এ দুটো যদি উন্নত করা যায়, তাহলে আমরা যে মডেল জেলার কথা চিন্তা করছি, তা বাস্তাবায়ন করতে পারবো। আমরা সকলে মিলে চাঁদপুরকে মডেল জেলা হিসেবে গড়ে তুলবো। তিনি আরও বলেন, সাংবাদিকদের মাধ্যমে আমরা অনেক তথ্য পেয়ে থাকি। গতকাল একটি অনুষ্ঠানে এ স্থানে বক্তব্য দেয়ার পরে একজন সাংবাদিকের তথ্যের মাধ্যমে উপজেলা ইঞ্জিনিয়ার অফিসের অনিয়মের অভিযোগে একটি কাজ বন্ধ করে দেয়। সাংবাদিকদের লিখনির মাধ্যমে অনেক অনিয়ম বাধাগ্রস্ত হয়, যার ফলে সরকারের অর্থ তছরূপ কম হয়। সাংবাদিকদের মাধ্যমে রাষ্ট্রের অর্থ সঠিকভাবে খরচ করতে পারি, সেজন্যে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা চাঁদপুর প্রেস ক্লাবের উত্তরোত্তর সফলতা কামনা করছি। তিনি বলেন, চাঁদপুর প্রেস ক্লাব রাজনীতিবিদ ও প্রশাসনের সাথে সুসম্পর্ক বজায় রেখে আগামীতে সুন্দর চাঁদপুর গড়তে আমাদের সহযোগিতা করবে। প্রেস ক্লাব যেনো আগামীতেও এ উদ্যোগ চলমান রাখে। প্রতি তিনমাস অন্তর অন্তর এ আয়োজন করলে ভালো হবে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। স্বাগত বক্তব্যে তিনি বলেন, চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় চক্ষু শিবির ও মেডিকেল ক্যাম্পের এ আয়োজনের সাথে যুক্ত থাকায় চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল ও ২৫০শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের সংশ্লিষ্ট বিশেষজ্ঞ টিমকে প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই প্রথম চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। এখানে প্রাথমিক সেবা (চক্ষু চিকিৎসা, চশমা, ড্রপ, প্রেসার মাপা ও ডাক্তারী চিকিৎসা) ব্যবস্থা করা হয়েছে। এ ধরনের মানব সেবা চাঁদপুর প্রেস ক্লাবে আরো আয়োজন করা হবে। তিনি বলেন, চাঁদপুরের উন্নয়নে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক ভাই মেগা প্রকল্প হাতে নিয়েছেন। আমরা চাঁদপুর প্রেস ক্লাব এমপি মহোদয়ের পাশে থেকে ওনার হাতকে শক্তিশালী করবো। চাঁদপুরের উন্নয়নে মানিক ভাইয়ের পাশে থাকবো। চাঁদপুরকে কীভাবে আরো উন্নত করা যায়, সেজন্যে তিনি কাজ করছেন। তিনি অনেক উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন। তাঁর জন্যে শুভ কামনা।

চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমএ লতিফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ও ড্যাব নেতা ডা. সৈয়দ আহমেদ কাজল, চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. আবু জাফর ও আলিফ ল্যান্ডমার্ক ডেভলপারের পরিচালক জামাল সাকিব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ প্রমুখ।

চাঁদপুর প্রেস ক্লাব নেতৃবৃন্দ ও সাংবাদিকগণের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, জালাল চৌধুরী, বিএম হান্নান, শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটওয়ারী, এএইচএম আহসান উল্লাহ, শাহাদাত হোসেন শান্ত, রহিম বাদশা, সিনিয়র সদস্য মুনির চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহম্মদ, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, চৌধুরী ইয়াসিন ইকরাম, কোষাধ্যক্ষ কেএম সালাউদ্দিন, চাঁদপুর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাওন পাটওয়ারী, প্রেস ক্লাবের সদস্য একে আজাদ, মেডিক্যাল ক্যাম্প উদযাপন কমিটির আহ্বায়ক এমআর ইসলাম বাবু, সদস্য সচিব সেলিম রেজা, সদস্য মো. শরীফুল ইসলাম, আহম্মদ উল্যাহসহ অন্যরা।

মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা প্রদান করেন ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ও চাঁদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (সার্জারি) ডা. নূরে আলম মজুমদার, চর্মরোগ বিশেষজ্ঞ ডা. আবদুল্লাহ আল মামুন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. হুমায়ুন সাকি, গাইনি বিশেষজ্ঞ ডা. নাজমুন নাহার ও প্যাথলজিস্ট মো. সিরাজুল ইসলাম। চক্ষু শিবির ক্যাম্পে সেবা প্রদান করেন চাঁদপুর মজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের কনসালটেন্ট ডা. নূর হোসেন শান্ত, রিসিপশনিস্ট মো. শরীফুল ইসলাম, চক্ষু সংক্রান্ত প্যারামেডিক মো. রাফি মিয়া।

অনুষ্ঠানের শুরুতে চাঁদপুর প্রেস ক্লাব নেতৃবৃন্দকে জাতীয় সংসদের অধিবেশন ভিজিট করার সুযোগ করে দেয়ায় প্রেস ক্লাবের পক্ষ থেকে এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিককে ধন্যবাদ ও কৃতজ্ঞতাপত্র তুলে দেন প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এমএ লতিফ। পরে প্রেস ক্লাবের পক্ষ থেকে ২৫০শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতাল ও চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদপত্র ও চিকিৎসক টিমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

উল্লেখ্য, চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল কর্তৃক চক্ষু ক্যাম্পের মাধ্যমে চোখের চিকিৎসা, চশমা, ড্রপ এবং ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতাল কর্তৃক স্বাস্থ্য সেবার মাধ্যমে প্রেসার মাপা, ব্লাড গ্রুপ নির্ণয়ডায়াবেটিস পরীক্ষা করা হয়। ক্যাম্পে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন ১১৫ জন ও স্বাস্থ্য সেবা গ্রহণ করেন ১২২জন।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়