বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ২০:৩৯

প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনকালে এম এ হান্নান এমপি

ব্যবসায়িক মানসিকতা ছেড়ে সেবার মানসিকতা তৈরি করতে হবে

প্রবীর চক্রবর্তী।।
ব্যবসায়িক মানসিকতা ছেড়ে সেবার মানসিকতা তৈরি করতে হবে

ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নান বলেছেন, মানুষকে সেবা দেয়াটাই বড়ো ইবাদত। তাই ব্যবসায়িক মানসিকতা ছেড়ে সেবার মানসিকতা তৈরি করতে হবে। এদেশের মানুষ সঠিক চিকিৎসার জন্যে হন্যে হয়ে ঘুরে। আশা করি, নতুন এই প্রতিষ্ঠানটি মানুষকে শতভাগ সেবা দেওয়ার চেষ্টা করবে। পরীক্ষা নিরীক্ষার সঠিক ফলাফল দিতে পারলে মানুষ উপকৃত হবে। আমি চাই ফরিদগঞ্জবাসী উপকৃত হোক।

মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) দুপুরে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনকালে এমপি মহোদয় এ কথা বলেন।

ফিতা কেটে

উদ্বোধনকালে তাঁর সাথে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক পৌর মেয়র মোহাম্মদ মঞ্জিল হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটোয়ারী প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়