মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০০:০০

কানা কাহিনি
আশরাফ চঞ্চল

জন্মান্ধের মতো ডুবে যাচ্ছি প্রতিহিংসার আগুনে

মানবধর্ম ভুলে মূক ও বধির হয়ে যাচ্ছি

নিরীহ মানুষের রক্তে যে নদী হয়ে যাচ্ছে

নিপীড়িত মানুষের আর্ত চিৎকারে

পুরো পৃথিবী কেঁপে উঠছে

তাতে আমার ভ্রূক্ষেপ নেই!

কার্তিকের কুকুর হয়ে একটা কুকুরির পিছনে

দলবেঁধে ছুটছি

অযাচিত সুখের আশায় নির্লজ্জ হয়ে যাচ্ছি

ধর্মরক্ষার নামে ধর্মকেই ভুলে যাচ্ছি।

যেনো আমিই হিটলার

মুসোলিনী

চেঙ্গিস খাঁ!

আশরাফ চঞ্চল : উপজেলা ব্যবস্থাপক, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন, ফেঞ্চুগঞ্জ, সিলেট। ০১৯৪৩৯৮৩১৫২

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়