প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১৭:১৩
প্রিয়কবি
বর্ধমানের চুরুলিয়া জায়গাটি বেশ রুক্ষ
তাহলেও ওইখানেইতে জন্ম নিল দুখু
গরিব ঘরের বলে তো তাই ওই রকমই নাম
পড়াশোনা খুব বেশি নয়, কে-ই বা দেবে দাম!
লেটোর দলে নাম লেখালো—বাঁধলো গানে সুর
সেই সুরেরই অপার মায়ায় ভয় হয়ে যায় দূর।
বাঁশি হাতে তাঁকেই দেখি—কখন সেনা দলে,
আকুল-করা পদ্য লেখে—জ্রীষ্মের জামরুলে?
ইসলামি গান লিখিয়ে দিলেন গজলেরই ঢঙে,
নবীর প্রেমে হৃদয় আকুল—ভালোবাসার টানে।
জাতপাত-ভেদ এসব তার মনেই আসে না যে
কী করে তার বুকের ভেতর শ্যামাসংগীত বাজে!
ভেবে অবাক হতে তো হয়—কথাটা নয় ভুল
সাম্যপ্রীতির মাঝে সে যে সর্বদা মশগুল।
চুরুলিয়ার সেই যে দুখু, তাকে যে চিনলাম
তিনি প্রিয়কবি কাজী নজরুল ইসলাম।







