প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৮
আশ্রয়
ইমরান শাকির ইমরু

ইমরান শাকির ইমরু আশ্রয়
একদল ধর্ষকের তাড়া খেয়ে মেয়েটি
আশ্রয় নিল পরিবারের কাছে।
পরিবার তাকে তুলে দিল
এক পাত্রের হাতে।তারপর থেকে রোজ
মেয়েটি ধর্ষিত হয়ে যাচ্ছে!
এখন আর তার
পালাবার জায়গা নেই!***
গোলাপ ও কাঁটা
প্রেম নির্ভীক,
তবু তোমার ডর,
একসঙ্গে বসবাস—গোলাপ, কাঁটা পরস্পর।
কাঁটায় না বিদ্ধ হলে হস্ত,
নিজেকে কীভাবে ভাবো প্রেমিক, বড় মস্ত?
অকারণে করে যাচ্ছ হুলুস্থুল।
শোনো, তার হাতে ফোটে না ফুল,
যে মানুষটা মিথ্যা কিংবা ভুল।





