শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮

ময়নার সাথে কথোপকথন

স্বপন কুমার আইচ
ময়নার সাথে কথোপকথন

স্বপন কুমার আইচ ময়নার সাথে কথোপকথন

খাঁচার পাশে বসে বলি,

“ময়না, কেমন আছো?”

ময়না হেসে ডেকে বলে “তুমি আগে বলো?”,

বললাম, “তোমার আকাশ কোথায়?”

সে বলল, “আকাশ তো অতো দূর নয়,

তোমার মনের চোখে যদি মুক্তি থাকে,

তবে খাঁচাও যে আর খাঁচা নয়।”

আমি বলি, “কী চাও ময়না?”

সে মৃদু স্বরে কয়—,

“একটু রোদ, একমুঠো বাতাস,

আর যে মানুষ আমাকে ভালোবেসে পাশে রয়।”

আমি তাকে বলি,

“তুমি কি আমাকে রাখবে মনে?”

ময়না জবাবে বলে,

“তোমার ডাক শুনলেই আমার মনের জানালা যে যাবে খুলে,

আর বিকেলবেলা লাল মরিচ মাখানো ভাত খাওয়ালেই।”

শেষে আমি চুপ থাকলেই,

ময়না ডাকে— “শোনো,

কাউকে ভালোবাসায় বেঁধে রেখো না,

উন্মুক্ত ভালোবাসাতেই আছে মুক্তি একথাটা জেনো”।

আমি বলি,

সবারই জীবনে থাকে ময়না, টিয়া, টুনটুনি, বুলবুলি— আরো কতো যে কী?

আমার একটা কাউয়াও নাই?

ভেবে দেখেছো কি?

তুমি কি আমার সাথী হলে?

তখন বুঝতে পারবে ওগো পাখি,

কীভাবে প্রতিনিয়ত এ জীবন যাপি।

ক্ষুদ্র এ জীবনে কী করলাম সেটাই এখন ভাবি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়