সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ২২:২৯

চাঁদপুরে তানযীমুল উম্মাহ শাখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

চাঁদপুরে তানযীমুল উম্মাহ শাখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ফাতেমাতুজজান্নাত প্রিয়া

দেশপ্রেম, বিপ্লব ও গণসংহতির বীজ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছাতে সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় তানযীমুল উম্মাহ চাঁদপুর শাখায় যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কুরআন পাঠ, দোয়া মাহফিল ও দেশাত্মবোধক সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো. ইমরান হোসাইন। এছাড়া লেখকগোষ্ঠীর বক্তাবৃন্দ, শিক্ষকমণ্ডলী এবং হিফজ ও জেনারেল বিভাগের সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে সুললিত কণ্ঠে পবিত্র কুরআন তিলাওয়াত করেন হিফজ বিভাগের শিক্ষার্থীরা।

আলোচনা সভায় লেখকগোষ্ঠীর বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশে জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় হয়েছিল। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় এ দিনের চেতনা আজও নতুন প্রজন্মকে পথ দেখায়।

প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো. ইমরান হোসাইন বলেন, কোমলমতি শিক্ষার্থীরাই আগামীর কর্ণধার। তাদের মধ্যে জাতীয় সংহতি ও দেশপ্রেমের বীজ বুনে দেয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করা উচিত।

পরে শিক্ষার্থীরা দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করে। সবশেষে দেশ ও জাতির কল্যাণ, শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশে শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কোমলমতি শিক্ষার্থীরা যেন আগামীর এক একজন খাঁটি দেশপ্রেমিক ও জাতীয় গণসংহতির ধারক ও বাহক হয়ে উঠতে পারে সংশ্লিষ্ট সবার এ কামনাই আজকের দিবসকে মহিমান্বিত করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়