সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ১৭:১৭

আট উপজেলা নিয়ে চাঁদপুরে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

চৌধুরী ইয়াসিন ইকরাম।।
আট উপজেলা নিয়ে চাঁদপুরে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
​২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জন্য প্রস্তুত চাঁদপুর স্টেডিয়াম। ছবি : ইয়াসিন ইকরাম

আগামী ১৩ নভেম্বর ২০২৬(শুক্রবার) থেকে চাঁদপুর স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ‘২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্টে জেলার ৮টি উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল অংশগ্রহণ করছে। শুক্রবার বিকেল ৩টায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মতলব দক্ষিণ ও শাহরাস্তি উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল।

জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক আহমেদ জিয়াউর রহমান।

টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি নিয়ে জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক জয়নাল আবেদিন জনু জানান, "খেলার জন্য আমরা স্টেডিয়ামের মাঠ সম্পূর্ণ প্রস্তুত করেছি। প্রতিটি দলের সাথেই আমাদের পরিচালনা কমিটির সার্বিক যোগাযোগ বজায় রয়েছে। আশা করছি, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এমপি উপস্থিত থেকে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। টুর্নামেন্টটি যেন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সেজন্য জেলা প্রশাসক মহোদয় নিয়মিত তদারকি করছেন।"

টুর্নামেন্টের গ্রুপ পর্বের বিন্যাস : 'ক' গ্রুপ : মতলব দক্ষিণ, ফরিদগঞ্জ, মতলব উত্তর ও চাঁদপুর সদর উপজেলা। 'খ' গ্রুপ : শাহরাস্তি, হাজীগঞ্জ, কচুয়া ও হাইমচর উপজেলা।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী একাধিক উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা জানান, "দীর্ঘদিন পর হলেও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হওয়ায় আমরা আনন্দিত। আশা করি এবারের টুর্নামেন্টটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ হবে। স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে আমরা শক্তিশালী দল গঠনে প্রস্তুত রয়েছি।"

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়