প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫
ওরা আবার কারা

ওরা আবার কারা মো. আব্বাস উদ্দিন
ওরা আবার কারা?
দিচ্ছে মাথা চাড়া,
মরার উপর পাথর মারে
কবর থেকে লাশ তুলে দেয় পোড়া।
ওরা আবার কারা?
বিচারপতি ছাড়া,
একে ধরে, ওকে মারে
জেল-জুলুম দেয় ইচ্ছে মতো তারা।
ওরা আবার কারা?
দিনে থাকে সাধুর বেশে
রাতের বেলায় ঘুমায় বেশ্যা পাড়া।
ওরা আবার কারা?
গলির মোড়ে খাঁড়া,
আমার মেয়ের পোশাক দেখে
পেছন থেকে শিস্ দিয়ে দেয় তাড়া।।
ওদের চেনে যারা
নিরব কেনো তারা?
মিছিল করো, কলম ধরো
হোকনা দ্রূত তাদের কবর খোঁড়া।








