সোমবার, ২২ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ জুন ২০২৬, ১২:১৮

মুহাম্মদ জাকির হোসেনের কবিতা

অনলাইন ডেস্ক

মহাউপকার

(উৎসর্গ : প্রশাসনের ন্যায় ও আচারনিষ্ঠ কর্মকর্তা মতলব দক্ষিণের ইউএনও কে এম ইশমাম

শ্রদ্ধাস্পদেষু...)

সমুদ্রজলে হাবুডুবু খাওয়া

মহাবিপন্ন আমার আকুতি শুনে

কেউ একজন আমায় উদ্ধার করল

যৌক্তিক মানবিকতায়

এ যাত্রায় বেঁচে গেছি ভাবতেই দেখি

সেই উদ্ধারকারী আমায় ছুড়ে মারছেন

তপ্ত আগুনে;

দাহনের দহনক্রিয়ায়

আমি পুড়ে খাক;

ফিনিক্সের মতো ভস্ম থেকে

জেগে উঠার ফেরে

এখন নিয়ত চোখ রাখি

অদৃশ্য ক্যালেন্ডারে।

মুহাম্মদ জাকির হোসেন : কবি। সিনিয়র সাংবাদিক।

মতলব সরকারি কলেজের ইংরেজি বিভাগের

সহকারী অধ্যাপক (অব.)।

৩১৯, দক্ষিণ কলাদী, মতলব দক্ষিণ, চাঁদপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়