সোমবার, ২২ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ জুন ২০২৬, ১২:১৮

দেবদাস কর্মকারের কবিতা

অনলাইন ডেস্ক

তুমি অসুস্থ হলে

তুমি অসুস্থ হলে করুণ অমাবস্যা স্থির হয়ে যায়

সমস্ত গ্রহ নক্ষত্রগুলো মেঘ রাজ্যে মুখ ঢাকে

কোমল অন্ধকারে সোনা রঙ জ্বলে না আর

এলোমেলো হয় জানালার পর্দা তৈজসপত্র ।

সন্ধ্যার চৌকাঠে দাঁড়িয়ে দেখি কুণ্ডলী পাকিয়ে ধূপের বাতাস

মেঘের চাঁদোয়া ছিঁড়ে আসে মুষলধারে বৃষ্টি

ঘরে রাস্তার মোড়ের বৈদ্যুতিক বাল্বগুলো কেঁপে ওঠে

মধুবনি গোঁফের মতো কার্নিশের জঞ্জাল বেয়ে ঝরে বৃষ্টির জল

সমুদ্রের বুক ভেঙ্গে ভেসে আসে নীলকন্ঠ ঢেউ

তোমার জানালায় চোখ রেখে এখনও ছায়া বিলাসী হই

দৃশ্য থেকে দৃশ্যান্তরে মন চলে যায়

পুরো সংসার মুহূর্তেই লণ্ডভণ্ড, হয় অশান্তির ছায়াপাত

তু্মি অসুস্থ হলে নিদ্রাছুট হয়

তখোন দ্রাবিড় গোধূলিতে ঠুনকো স্বপ্নরা সজ্জিত হয়

ঝানু গুপ্তচরের মতো ক্লান্তির চোখে রাখি আঙ্গুল

তখোন উড়ে উড়ে গুঁড়ো হয় সব শোক

কী অপূর্ব চক্ষুদ্বয়ে নেমে আসে যেন প্রশান্তিময় কাজল নিরিবিলি ।

১৯ জুন ২০২৬, ঢাকা, ৫ আষাঢ় ১৪৩৩

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়