মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ মে ২০২৬, ১০:৪৬

সাংবাদিক ও সাহিত্যিক আরিফ মজুমদারের নতুন দুই বই

অনলাইন ডেস্ক

সাংবাদিক ও সাহিত্যিক আরিফ মজুমদারের নতুন দুটি বই অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত হয়েছে। ‘হাউ টু উইন : জয়ী হওয়ার ৩৬ চৈনিক গল্পকৌশল’। গ্রন্থটি প্রকাশিত হয়েছে স্বনামধন্য প্রকাশনা সংস্থা অনন্যা থেকে। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। মুদ্রিত মূল্য ২৫০ টাকা।

‘ভালোবাসেনি কথা রাখেনি’ গ্রন্থটি প্রকাশিত হয়েছে আস্থা পাবলিকেশন থেকে। প্রচ্ছদ করেছেন আতাউল্লাহ। মুদ্রিত মূল্য ২৫০ টাকা।

আরিফ মজুমদারের পাঠকপ্রিয় উপন্যাস ‘দুই জীবনের দহন’ ও ‘অনাকাঙ্ক্ষিনী’। প্রকাশিত গল্পগ্রন্থ ‘চতুর্দিকে খুনি’, ‘বিবস্ত্র রহস্য’, ‘অদেখা প্রিয়মুখ’। এছাড়াও রয়েছে প্রকাশিত-অপ্রকাশিত অনুবাদ বই। বিভিন্ন দৈনিকের সাহিত্যপাতায় প্রকাশিত হয়েছে তার লেখা গল্পগুলো। রাজধানী ঢাকায় জীবনযাপন হলেও আরিফ মজুমদারের জন্মস্থান চাঁদপুর সদর। লেখালেখির কারণে পেয়েছেন প্রজন্ম লেখক সম্মাননা স্মারক, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) লেখক সম্মাননা। আরিফ মজুমদারের লেখা সকল বই রকমারি ডট কমসহ দেশের বিভিন্ন অনলাইন-অফলাইন বুক শপ বা লাইব্রেরি থেকে সংগ্রহ করা যাবে।

রকমারি লিংক : https://www.rokomari.com/book/author/25133/arif-mojumdar

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়