রবিবার, ২৯ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৯:১৯

স্বাধীন নিঃশ্বাস

মো. রহমত আলী
স্বাধীন নিঃশ্বাস

মো. রহমত আলী স্বাধীন নিঃশ্বাস

দিন দিন কেমন যেন!

আকাশের নীলিমা ধূসর হয়ে আসছে,

বুঝতে পারছি না আমরা নিষ্ঠুর স্বভাবে।

দিনে দিনে কেমন যেন!

জমিন অদ্ভুত বিপণ্ন হতে চলেছে,

কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে পাহাড়-পর্বত।

দিনরাত এ কেমন!

নির্দয় আঘাত চলছে নির্মম ধারাবাহিক

কৌশলে, মজলুমের উপর জুলুম।

রাতদিন এ কেমন!

গর্জন সমুদ্রের নাকি মেঘের না আবার

বজ্রপাতের, এ-তো যুদ্ধের বৃদ্ধ দামামা।

পৃথিবীতে মজুদ যত মারণাস্ত্র,

বন্দী করে রাখো কারাগারে,

আজাদ করে দাও,

মানবিক-মানবতা স্বাধীন বাতাসে ॥

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়