রবিবার, ২৯ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৯:১৮

নীরব সাক্ষী

এসএম বাশার
নীরব সাক্ষী

এসএম বাশার নীরব সাক্ষী

পৃথিবী তার গভীরে লুকায়,

হাজার বছরের হাসি, দুঃখ, প্রেম।

প্রতিটি পাথর, নদী, বনে

লিখেছে গোপনে ইতিহাসের ছায়া।

চাঁদ নীরব রাতে অজস্র দুঃখীর চোখে দেখা দেয়,

হাজার প্রেমের আর্তনাদ শোনে,

কেউ জানে না তার চুপচাপ সাক্ষিতা,

শুধু নীরব আলোতে ছড়িয়ে দেয় গোপন গল্প।

সূর্য আলোর পথে সম্রাজ্য শাণিত করেছে,

ফসল বাঁচিয়েছে, শহর আলোকিত করেছে,

তবু কখনো বলেনি

কি কত ইতিহাস তার কিরণ দেখেছে।

এভাবেই নীরব পৃথিবী, চাঁদ ও সূর্য,

মানুষের সবকিছু নিজের মধ্যে রাখে,

স্মৃতি, আশা, ক্ষয়, প্রেম

সবই ধীরে ধীরে ছড়িয়ে যায় বাতাসে,

কিন্তু কখনো মুছে যায় না,

শুধু আমাদের মনে রেখে যায় নিঃশব্দ আলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়