রবিবার, ২৯ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৯:১৬

রোজার নুর

সামিরা মেহনাজ নুসরাত
রোজার নুর

সামিরা মেহনাজ নুসরাত রোজার নুর

রোজার চাঁদে দীপ্তি মাখা

পুণ্যের যেন ছবি আঁকা

দেখে জুড়ায় প্রাণ,

তাঁর সাক্ষাতে রোজা রেখে

দিল খোয়াসায় রবকে ডেকে

মনের করাই স্নান।

রোজার দ্বারা পাপ ধুয়ে তাই

ইমান শুদ্ধির পথ খুঁজে পাই

ত্যাজ্য করি ভুল

ভুল কাটিয়ে ইবাদতে

ধাবিত হই সত্যপথে

পাই যে সুখের কূল।

রোজার দ্বারা জীবন সাজে

বিমুখ থাকি কলুষ কাজে

বাড়ে এত মান,

মালিক বিভু খুশি হয়ে

রহম ধারা ঢেলে দিয়ে

জান্নাত করেন দান।

নাজাতের ঘ্রাণ

বছর ঘুরে ফিরে এলো

মাহে রমজান,

সাথে করে নিয়ে গেলো

কিছু ফরমান!

হে মুমিন, মোমেনাত

দূর করো অজুহাত,

হয়ে যাও ইবাদতে আজ মশগুল!

মন থেকে মুছে ফেল

কালিমা ও ঝুল।

ঈদের আনন্দ

রমজানের শেষে আকাশে ওঠে নতুন চাঁদের আলো,

খুশির ডাকে জেগে ওঠে পৃথিবী ভালো।

মন ভরে যায় শান্তির মধুর সুরে,

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে ঘরে ঘরে।

ভোরের আলোয় মসজিদের পথে মানুষের ঢল,

ভাইয়ের সাথে ভাই মিলে যায় কোলাকোল।

নামাজ শেষে হাসিমুখে শুভেচ্ছা বিনিময়,

ভালোবাসার বাণী যেন চারদিকে বয়।

নতুন পোশাক পরে শিশুরা হাসে,

ঈদের খুশি তাদের চোখে ভাসে।

মায়ের রান্নায় ঘরে ঘরে গন্ধ,

সেমাই-পোলাওয়ে ভরে ওঠে আনন্দ।

ধনী-গরিব ভেদাভেদ ভুলে এক সারি,

ঈদ শেখায় হৃদয় হোক উদার ভারি।

দুঃখ ভুলে সবাই মিলে আনন্দে থাকি,

মানবতার বন্ধনে পৃথিবীকে ডাকি।

চাঁদের আলো যেমন ছড়ায় নীল আকাশ জুড়ে,

ঈদের খুশি তেমনি ছড়িয়ে পড়ুক সবার সুরে।

শান্তি, প্রেম আর সৌহার্দ্যের গান,

ঈদ তাই মানুষের হৃদয়ের প্রাণ।

ঈদ আনন্দ

ঈদের ছুটি পেয়ে খোকা

খুশিতে লুটোপুটি,

দাদু বাড়ি করবে ঈদ

করবে ছুটোছুটি।

সঙ্গী সাথি সবাইকে পেয়ে

গল্পে হারিয়ে যাবে,

সবার ঘরে সেমাই সুজি

পোলাও কোরমা খাবে।

নতুন জামা পরে সবাই

প্রজাপতি হয়ে যাবে,

ডানা মেলে উড়ে উড়ে

গ্রাম ঘুরে বেড়াবে।

দাদুর হাতের পিঠা পুলি

মজার রান্না খাবে,

দাদার পাশে ঘুম পারবে

পরীর গল্প শুনবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়