প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৯:১৫
বাল্যপ্রেম

মুহাম্মদ হানিফ বাল্যপ্রেম
আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো
যতটা না তুমি বলতে পারো তারচেয়ে ঢের বেশি
মনে আছে বলেছিলাম, আমি যাকে ভালোবাসি
যদি হারিয়ে ফেলি; তুমি তখন মুচকি হাসোএকদিন বিষণ্ন বিকেলে আমার দরজার সামনে
একটি বৃষ্টিভেজা লাল গোলাপ রেখে গেলে
কারণ আমি কয়েকদিন বারান্দায় আসিনি বলে
তুমি জানতে আমি আসিনি অবুঝ অভিমানেএকবার জন্মদিনে আমাকে শুভেচ্ছা জানাতে
আমাদের বাগানেই আসলে ফুল নিতে ভয়ে
পা টিপে টিপে চুপিসারে; জানালায় লুকিয়ে
দেখেছি তোমার পাগলামী; ফুল নিয়ে পালাতেসবার জীবনেই আছে কৈশোর-প্রেমভাবনার স্মৃতি অমলিন থাকে কারো বিরহে অথবা মিলন পিরিতি।








