রবিবার, ২৯ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৯:১৪

অলিখিত ঠিকানা

মাহমুদ হাসান সজীব
অলিখিত ঠিকানা

মাহমুদ হাসান সজীব অলিখিত ঠিকানা

তুমি যেন ঘরের ভেতরের এক নীরব জোছনা,

চেনা দেয়ালে লেগে থাকা শান্তির সুবাস।

দীর্ঘ দিনের ধুলো ঝরে যায়

তোমার একটুখানি উপস্থিতির স্পর্শে।

সবাই যখন শব্দ হয়ে ওঠে,

তুমি তখন বিরামচিহ্নের মতো নিশ্চুপ

তবু তোমাকেই ঘিরে বাক্য গড়ে ওঠে,

অর্থ খুঁজে পায় আমার প্রতিটি মুহূর্ত।

তুমি ঝড়ের ভেতর দাঁড়িয়ে থাকা প্রদীপের মতো

কারো নাম উচ্চারণ না করেও

যে আলোটা পাশে থাকে

তুমি হয়তো সেই আলোরই অন্য নাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়