সোমবার, ১৬ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১২:০২

স্বাধীন নিঃশ্বাস

মো. রহমত আলী

স্বাধীন নিঃশ্বাস মো. রহমত আলী

দিন-দিন কেমন যেন !

আকাশের নীলিমা ধূসর হয়ে আসছে,

বুঝতে পারছি না আমরা নিষ্ঠুর স্বভাবে।

দিনে-দিনে কেমন যেন !

জমিন অদ্ভুত বিপন্ন হতে চলেছে,

কেঁপে উঠছে ক্ষণে-ক্ষণে পাহাড় পর্বত।

দিনরাত এ কেমন !

নির্দয় আঘাত চলছে নির্মম ধারাবাহিক

কৌশলে, মজলুমের ওপর জুলুম।

রাতদিন এ কেমন !

গর্জন সমুদ্রের নাকি মেঘের না আবার

বজ্রপাতের, এ-তো যুদ্ধের বৃদ্ধ দামামা।

পৃথিবীতে মজুদ যত মারণাস্ত্র,

বন্দী করে রাখো কারাগারে,

আজাদ করে দাও,

মানবিক-মানবতা স্বাধীন বাতাসে॥

মো. রহমত আলী : খালিশপুর, খুলনা, বাংলাদেশ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়