প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৫
বায়ান্নের ভাষা আন্দোলন

নার্গিস আক্তার বায়ান্নের ভাষা আন্দোলন
বায়ান্নের ভাষা আন্দোলন
বীর শহীদদের মান
বাংলা ভাষা রক্ষা করতে
জীবন করল দান।বাংলাদেশের দামাল ছেলে
রফিক জব্বার বরকত
নিজের ভাষা রক্ষা করতে
মাথা করে নেই নত।একুশে ফেব্রুয়ারিতে
শহীদ মিনার স্মৃতি
বীরপুরুষ জীবন দিয়ে
রেখে গেছে প্রীতি।বীরের তাজা রক্তে রঞ্জিত
একুশে ফেব্রুয়ারি
জীবন ত্যাগে বর্ণমালা
ভুলতে কি পারি?
সাঈদুর রহমান লিটন
সবার জন্য বাংলা ভাষাসর্বক্ষেত্রে করতে হবে
বাংলা প্রচলন,
খুব একটা ভালো দেখায় না
সাহেবি চাল চলন।
বাংলায় আমরা কথা বলবো
লিখবো বাংলা ভাষায়,
বাংলায় আমি স্বপ্ন দেখি
বড় হবার আশায়।
চাকরি-বাকরি সকল কাজে
বাংলার সন্ধান করি,
হিন্দি ইংলিশ মিশ্রণ বাংলা
শুনে লজ্জায় মরি।
লেখা পড়া বাংলা ভাষায়
মনের দোয়ার খোলা,
অফিস আদালতে ইংরেজি
সরকার আত্মভোলা।
সবার জন্য বাংলা ভাষা
সর্বক্ষেত্রে দরকার,
তবেই বাংলা সম্মান পাবে
বুঝবে দেশের সরকার।








