রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৪

কালো গোলাপ

সাহেদ বিন তাহের
কালো গোলাপ

সাহেদ বিন তাহের কালো গোলাপ

তুমি আমার কাছে এমন এক ফুল

যে ফুল সচরাচর কারো চোখে পড়ে না।

অথচ সবাই জানে আছে

তুমি আমার কাছে নিভৃতে থাকা সে ফুল।

যেটি মানুষের অদেখা প্রিয়

ভালোবাসার আকৃতি-অনুভূতি।

সবাই প্রিয়তমা কে গল্প শোনায়

কাটা যুক্ত, সৌন্দর্যে ঘেরা ফুলের ন্যায় প্রশংসা করে।

আমিও চাই,

তুমি আমার জন্য

অলক্ষ্য সেই কালো গোলাপ হয়ে থাকো!

না দেখে যারা ভালোবাসবে, প্রশংসা করবে।

অন্যদিকে তুমি আমার একান্তই আমার।

আমি তোমাকে মন ভরে দেখবো,

ভালোবাসা দিবো-নিবো

সুখ-দূঃখের সঙ্গী হবো।

এভাবেই কেটে যাবে আমাদের জগৎ সংসার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়