মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬

মুহাম্মদ জাকির হোসেনের কবিতা

অনলাইন ডেস্ক

বিচ্ছিন্ন অবিচ্ছিন্নতা

তাঁর থেকে বিচ্ছিন্ন ও শান্টেড হয়ে

তুমি কী পাও

সম্ভবত পাও শূন্যের সাথে শূন্য যোগ করা

এক অর্থহীন যোগফল

মূল থেকে ভিন্ন-ছিন্ন ও কেন্দ্রাতিগ হয়ে

আর কত থাকবে বিচ্ছিন্ন ভগ্নাংশে

বেদখল হয়ে আর কত থাকবে

আত্মস্বত্বহীন, পাঠ্যহীন?

এর চেয়ে বরং তাঁকে আঁকড়ে থাকো

চুম্বকের মতো প্রাবল্যে

অখণ্ড সান্নিধ্যে

সমর্পিত থাকো তাঁর কৈবল্যে

তাঁর গ্রাহ্য-কারুণ্য পেতে

তাঁকে দিয়ে দাও তোমার মূল্য অমূল্য সব কিছু

জীবস্বত্ব ও জীবমূল্য তুচ্ছ করে

বরং থাকো ঊর্ধ্বমুখী, একমনা একজনা

থাকো পাগলের মতো ক্রমায়ত

অন্ত্য আনমনা।

মুহাম্মদ জাকির হোসেন : কবি। সিনিয়র সাংবাদিক।

মতলব সরকারি কলেজের ইংরেজি বিভাগের

সহকারী অধ্যাপক (পিআরএল)।

৩১৯, দক্ষিণ কলাদী, মতলব দক্ষিণ, চাঁদপুর

২৫ আগস্ট ২০২৫ খ্রি.

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়