মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৯:৫২

নীরবতা

মো. হোসেন বেপারী
নীরবতা

এই শশব্যস্ত শহরের উত্তপ্ত গগনে

নীরবতার অক্টোপাস আমাকে রেখেছে ঘিরে,

কিংবা নীরবতা নামের

অব্যক্ত একান্ত যন্ত্রণা।

একাকিত্ব আর নীরবতা যখন আমাকে ভেংচি কাটে

দুষ্ট লোকের মুখে মিষ্টি হাসির মতো

আমি শুধু চেয়ে থাকি অপলক

নীরবতা তখন অট্রহাস্যে জেগে ওঠে

খোলা মন

প্রিয়া উজাড় করে মন

সঁপে দিলো আপন করে।

খোলা চুলে গোলাপ গেঁথে ভালোবেসে অকাতরে।

চোখের কোণে কাজল মেখে, কানে পরে দুল

ভালোবাসার নীল ভুবনে

মন করে আকুল।

আপন করে কাছে নিলাম

বাড়িয়ে দিয়ে হাত

পূর্ণ হলো শূন্য জীবন

রাঙালো প্রভাত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়