বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭

দাও হে খোদা

অনলাইন ডেস্ক
দাও হে খোদা

দাও হে খোদা এম আলমগীর হোসেন

দাও হে খোদা দয়া সদা

ঠাঁই অনুকম্পায়,

চালাও কেবল সহজ-সরল

সঠিক সৎ পন্থায়।

প্রতিদিনে প্রতিক্ষণে

তোমারি দয়ায়,

বেঁচে আছি তাই তো যাচি

শুধু যে তোমায়।

চারিধারে দিলে ভরে

তোমার নেয়ামত,

যেন তোমার করতে শোকর

পারি দিবা রাত।

শক্ত ঈমান দাও হে মহান

সত্য কথা বলতে,

বাঁধার পাহাড় দু পায় দলে

ন্যায়ের পথে চলতে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়