সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ২১:৩৫

চাঁদপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
চাঁদপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে দেশব্যাপী ধারাবাহিকতার অংশ হিসেবে চাঁদপুরেও মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ নভেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলার আটটি উপজেলায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে জেলার ছয় শতাধিক কিন্ডারগার্টেনের নার্সারি থেকে পঞ্চম শ্রেণির মোট ৭ হাজার ৭৯৬ জন পরীক্ষার্থী অংশ নেয়।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা সূত্রে জানা যায়, এ বছর চাঁদপুর জেলার ৮ উপজেলায় ১৪টি কেন্দ্রে একযোগে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। এর মধ্যে—চাঁদপুর সদর উপজেলায় ৩টি কেন্দ্রে ১,৯৭২ জন,

হাজীগঞ্জ উপজেলায় ৩টি কেন্দ্রে ১,৯০০ জন,

ফরিদগঞ্জ উপজেলায় ৩টি কেন্দ্রে ১,৩০৪ জন,

মতলব উপজেলায় ২টি কেন্দ্রে ১,০৫৬ জন,

শাহরাস্তি উপজেলায় ১টি কেন্দ্রে ৬৯৪ জন,

হাইমচর উপজেলায় ১টি কেন্দ্রে ৫৭৬ জন এবং কচুয়া উপজেলায় ১টি কেন্দ্রে ৩৮৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষার দিন বেলা ১১টায় চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় ও মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, চাঁদপুর সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক সবুজ ভদ্র।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি লায়ন গোলাম হোসেন টিটু, সহ-সভাপতি মাহমুদা খানম, সাধারণ সম্পাদক কবিতা সাহা, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক আবুল বাশারসহ পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা অন্যান্য কর্মকর্তা।

পরে দুপুর ১২টায় বাবুরহাট কেন্দ্র পরিদর্শন করেন বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন ও ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমানসহ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

এদিকে স্ব স্ব উপজেলার পরীক্ষা কেন্দ্রগুলোতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন—হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আক্তার হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম মির্জা, হাইমচর উপজেলা শাখার সভাপতি মো. তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, মতলব উপজেলা শাখার সভাপতি ফারুক আহম্মেদ বাদল ও সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল, শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি মো. আলী আজগর মিয়াজী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু তাহের, কচুয়া উপজেলা শাখার সভাপতি শাহ্ মোহাম্মদ জাকির উল্লাহ শাজুলী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছালামত হোসেন সেলিম এবং ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি রেজাউল করিম মাসুদ ও সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক সবুজ ভদ্র জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশে সারা দেশে একযোগে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবছরের ন্যায় এবারও বৃত্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। চাঁদপুরের আটটি উপজেলায় অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এজন্যে আমরা কেন্দ্রীয় মহাসচিব, প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক এবং চাঁদপুরের সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়