বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩

বগুড়ার পর এবার চাঁদপুরেও সাধারণ বিশ্ববিদ্যালয় গঠনের উদ্যোগ, আইন ২০২৬-এর খসড়া প্রস্তুত

স্টাফ রিপোর্টার
বগুড়ার পর এবার চাঁদপুরেও সাধারণ বিশ্ববিদ্যালয় গঠনের উদ্যোগ, আইন ২০২৬-এর খসড়া প্রস্তুত

বগুড়ার পর এবার চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে 'চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০' রহিত করে 'চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬'-এর একটি খসড়া প্রণয়ন করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে প্রণীত এই খসড়ার ওপর সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও বিভাগের লিখিত মতামত আহ্বান করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে জানানো হয়, আগের ২০২০ সালের আইনটি বাতিল করে চাঁদপুরকে একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গত ৮ জুলাই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়। এজন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি বিশ্ববিদ্যালয় শাখার অতিরিক্ত সচিবকে প্রধান করে আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। গঠিত সেই কমিটিই নতুন খসড়াটি তৈরি করেছে।

চিঠিতে আরও বলা হয়, প্রচলিত নিয়ম অনুযায়ী খসড়া আইনের ওপর সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়গুলোর মতামত প্রয়োজন। তাই 'চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬'-এর খসড়ার ওপর দ্রুত লিখিত মতামত পাঠাতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হচ্ছে।

উল্লেখ্য, এর আগে মন্ত্রিসভার দশম বৈঠকে 'বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়' নাম পরিবর্তন ও কাঠামো সংস্কার করে 'বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬'-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। বাস্তবতার নিরিখে বিজ্ঞান ও প্রযুক্তির গণ্ডি পেরিয়ে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান, আইন ও চিকিৎসাবিজ্ঞানসহ জ্ঞান-বিজ্ঞানের সকল শাখায় শিক্ষা ও গবেষণার সার্বিক সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে এভাবে নতুন করে সাজানোর পরিকল্পনা করছে।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়