শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০১:৪২

এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে জেলা শিক্ষা অফিসারের সন্তুষ্টি

আব্দুল্লাহ আল মামুন
এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে জেলা শিক্ষা অফিসারের সন্তুষ্টি
ছবি : প্রতীকী

সারা দেশের ন্যায় চাঁদপুরেও অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল/বিএম) পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় জেলায় সর্বমোট ৩৯০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল এবং অসদুপায় অবলম্বনের দায়ে ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

পরীক্ষার সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। প্রথম দিনের পরীক্ষা শেষে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন,

সরকারের বিভিন্ন যুগোপযোগী ও কঠোর পদক্ষেপের কারণে সম্পূর্ণ নকলমুক্ত এবং সুশৃঙ্খল পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে। আমি নিজে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছি এবং খুবই সুন্দর, শান্ত ও গোছালো পরিবেশে সবাইকে পরীক্ষা দিতে দেখেছি, যা সত্যিই প্রশংসনীয়।

তিনি আশা প্রকাশ করে আরও বলেন, "ভবিষ্যতের বাকি পরীক্ষাগুলোও শিক্ষার্থীরা অত্যন্ত সুন্দরভাবে দিতে পারবে। সরকারি সকল প্রয়োজনীয় পদক্ষেপ ও মনিটরিং ব্যবস্থা বজায় রাখতে আমরা সবসময় বদ্ধপরিকর।" এ সময় তিনি পরীক্ষার এই সুন্দর পরিবেশ ধরে রাখতে অভিভাবক, শিক্ষক মণ্ডলী এবং পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

ডিসিকে / এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়