মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১৫:৩৮

কচুয়ায় প্রথম দিনের এসএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ৮৩

আলমগীর তালুকদার
কচুয়ায় প্রথম দিনের এসএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ৮৩

কচুয়ায় মঙ্গলবারে প্রথম দিনের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় ৮৩ জন অনুপস্থিত ছিলো।

এসএসসির বাংলা ও দাখিলের কুরআান মাজিদ পরীক্ষায় ৩ হাজার ৫৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৪৬০ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। অনুপস্থিত ছিলো ৮৩ জন।উপজেলার ১২ টি কেন্দ্রে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষা কেন্দ্রের সচিব ও পরীক্ষার কক্ষ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ছিলো।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান রাসেল, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা ও নাইমা আফরোজ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। তাছাড়া ভিজিলেন্স টিমের সদস্যগণকে পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করতে দেখা গেছে। পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের ভেতরে পরীক্ষার সাথে সম্পৃক্ত ছাড়া কাউকে প্রবেশ করতে দেখা যায়নি। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হওয়ায় অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়