শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০০:২৮

শতভাগ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেয়ার সকল প্রস্তুতি সম্পন্ন

-----জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

আলমগীর কবির
শতভাগ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেয়ার সকল প্রস্তুতি সম্পন্ন

"আগামীতে সকল পরীক্ষা শতভাগ নকলমুক্ত পরিবেশে নেয়া হবে। এমনভাবে পরীক্ষা নেয়ার জন্যে যা যা করা দরকার তা ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। এ উপলক্ষে জেলার প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানোসহ যাবতীয় সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।" কথাগুলো বলেছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার গুণগত মান উন্নয়ন হবে একমাত্র লেখাপড়ার মাধ্যমে। বিকল্প কোনো চিন্তা করলে তা হবে সমাজ ও পরিবারের বোঝা।

জেলা প্রশাসক বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও উচ্চ বিদ্যালেয়র ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর পূর্বে তিনি রাজারগাঁও ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ও রাজারগাঁও উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসকের সাথে ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইবনে আল জায়েদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান, রাজারগাঁও ইউপি চেয়ারম্যান মো. মফিজুর রহমান, রাজারগাঁও ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আনিছুর রহমান ও রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহপরান। পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. ছিদ্দিকুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়