প্রকাশ : ২৮ জুলাই ২০২২, ০০:০০
পুকুরের ভাঙ্গনের কবলে বিদ্যালয় ভবন

অনলাইন ডেস্ক
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ঘাসিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভবনের পশ্চিম পাশের পুকুরটির পাড় দিন দিন ভেঙ্গে ভবনের কোল ঘেঁষে মাঠের দিকে অগ্রসর হচ্ছে। এতে যে কোনো সময় ভবন ভেঙ্গে যেতে পারে। অপরদিকে খেলার মাঠে শিশুরা খেলাধুলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি প্রয়োজন। ছবি ও প্রতিবেদন : সোহাঈদ খান জিয়া।
|আরো খবর
- বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতি চাঁদপুর-এর ইফতার মাহফিল
- প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদমর্যাদায় উন্নীত হওয়ায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-এর অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন
- চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির পাটোয়ারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা








