প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৯
সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শরীফ হোসেন আটক

ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শরীফ হোসেন খান (৪৫)কে আটক করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইন ও বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে উপজেলার গৃদকালিন্দিয়া বাজার থেকে তাকে আটক করা হয়।
|আরো খবর
পুলিশ সূত্রে জানা গেছে, শরীফ হোসেন খান সন্ত্রাসবিরোধী আইন ও বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলার এজাহারভুক্ত আসামি। এ মামলায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
শরীফ হোসেন খান রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। চেয়ারম্যান থাকাকালে তার বিরুদ্ধে সরকারি ত্রাণসামগ্রী বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে নিজ বাড়ির গুদামঘরে মজুদ রাখার অভিযোগ ওঠে।
চাঁদপুরের জেলা প্রশাসকের প্রতিবেদন অনুযায়ী, ওই অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের ২০২৪ সালের ১ ডিসেম্বরের ৯১৮ নম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে জনস্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ শরীফ হোসেন খানকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বিরুদ্ধে থাকা মামলার প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।








