মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৩ মে ২০২৫, ০৯:৪৬

ত্রিকালদর্শী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৫তম তিরোধান স্মরণানুষ্ঠান আগামী ৩ জুন

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে
ত্রিকালদর্শী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৫তম তিরোধান স্মরণানুষ্ঠান আগামী ৩ জুন

আসছে ১৯ জ্যৈষ্ঠ (৩ জুন ২০২৫) মঙ্গলবার কুমিল্লা মহেশাঙ্গনে শ্রীশ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘ ও শ্রীশ্রী লোকনাথ যুব সেবা সংঘের যৌথ আয়োজনে ত্রিকালদর্শী পরম পুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৫তম তিরোধান স্মরণানুষ্ঠান পালিত হবে।

এ উপলক্ষে আগামী ৩০ মে শুক্রবার সকাল ৯টায় মহেশাঙ্গন নাট মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী লোকনাথ যুব সেবা সংঘের উদ্যোগে শিশু-কিশোরদের জন্যে ধর্মীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

উক্ত প্রতিযোগিতায় জাতি-বর্ণ নির্বিশেষে সকল শিশু-কিশোরদের অংশগ্রহণ করার জন্যে অনুরোধ জানিয়েছেন আয়োজক কমিটি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়