প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ০০:০২
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এলজিইডি কুমিল্লার মতবিনিময়

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা করেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ কুমিল্লা অঞ্চল। মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৫) এলজিইডি কুমিল্লা অঞ্চলের মিলনায়তনে অ্যালায়েন্স গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন এলজিইডি কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান।
|আরো খবর
- কুমিল্লা প্রেসক্লাবের নতুন কমিটিতে সনাতনী সম্প্রদায়ের গর্ব : নির্বাচিত হলেন দীলিপ মজুমদার ও রিপন চন্দ্র দাস
- কুমিল্লায় অপরাধ দমনে র্যাব-১১-এর বিশেষ টাউন হল মিটিং : মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স
- তিন দশক পরও অটুট বন্ধুত্বের বন্ধন : কুমিল্লায় এসএসসি ১৯৯৫ ব্যাচের তিন সহপাঠীর প্রাণবন্ত পুনর্মিলনী
সভায় অ্যালায়েন্স গঠন ও সাপোর্টিং এলজিইডি ইন মনিটরিং ফিমেল এনগেজমেন্ট, জেন্ডার বেইজড ভায়োলেন্স এবং রিস্ক ম্যানেজমেন্ট অফ রুরাল-ব্রিজেস প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে (জিবিভি) অ্যালায়েন্স গঠন করা হয়। নারীর মানবাধিকার ইস্যুতে অভিজ্ঞতা বিনিময়, সহিংসতা প্রতিরোধে কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে মতবিনিময় সভা করা হয়।








