বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১৭:৫৪

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আলোচনা সভা

গ্রামীণ অর্থনীতিতে প্রাণিসম্পদ খাত ব্যাপক সম্ভাবনাময়

---জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
গ্রামীণ অর্থনীতিতে প্রাণিসম্পদ খাত ব্যাপক সম্ভাবনাময়

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, “গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে। আধুনিক প্রযুক্তি, যথাযথ প্রশিক্ষণ এবং সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে নিরাপদ প্রাণিজ আমিষের উৎপাদন বাড়াতে হবে।” এ সময় তিনি উৎপাদিত পণ্য রপ্তানির উপযোগী করে গড়ে তুলতে খামারি ও উদ্যোক্তাদের আরও এগিয়ে আসার আহ্বান জানান।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জ্যোতির্ময় ভৌমিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃত্রিম প্রজনন কর্মকর্তা রুহুল আমিন। প্রাণিসম্পদ খাতের অগ্রগতি নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করেন জেলা ট্রেনিং অফিসার বিপ্লব কুমার দে।

অনুষ্ঠানে সফল খামারি শাহিনুর বেগম ও সফল উদ্যোক্তা হাবিবুর রহমান তাঁদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরেন। আলোচনা সভাশেষে অতিথিরা প্রাণিসম্পদ মেলা পরিদর্শন করেন। মেলায় স্থানীয় খামারি, উদ্যোক্তা ও বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা তাদের পণ্য ও সেবা নিয়ে স্টল প্রদর্শন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়