শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০০:৫৫

এক বছরের পথচলা উদযাপন করলো ‘তারুণ্যের আলো’, চাঁদপুর প্রেস ক্লাবে মিলনমেলা

এক বছরের পথচলা উদযাপন করলো ‘তারুণ্যের আলো’, চাঁদপুর প্রেস ক্লাবে মিলনমেলা
অনলাইন ডেস্ক

চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সামাজিক সংগঠন ‘তারুণ্যের আলো’র বর্ষপূর্তি উপলক্ষে ‘তারুণ্যের ৩৬৫ দিন’ শীর্ষক অনুষ্ঠান। শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত এ আয়োজনে সংগঠনটির বিগত এক বছরের কার্যক্রম, অর্জন ও বিভিন্ন সামাজিক উদ্যোগ তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম। বিশেষ অতিথি ছিলেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন এবং রাজনীতিবিদ ও সমাজসেবক মো. মহসিন মজুমদার লিটন। এ ছাড়া চাঁদপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমাজসেবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

বক্তৃতা, নাচ, গান ও আনন্দঘন আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। আয়োজনে বিগত এক বছরে তারুণ্যের আলো পরিচালিত বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা ও সাফল্য তুলে ধরা হয়। একই সঙ্গে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও পথচলা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

আয়োজকরা বলেন, তারুণ্যের আলোর এই পথচলায় যারা আর্থিক সহযোগিতা, পরামর্শ ও উৎসাহ দিয়ে পাশে ছিলেন, তাঁদের প্রতি সংগঠন চিরকৃতজ্ঞ। সবার সম্মিলিত সহযোগিতা ছাড়া এতোদূর এগিয়ে আসা সম্ভব হতো না। পাশাপাশি সংগঠনের সদস্যদের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণেই এক বছরে এই অবস্থান তৈরি হয়েছে বলে তাঁরা উল্লেখ করেন।

আগামীতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রেখে আরও বৃহৎ পরিসরে মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় জানান তারুণ্যের আলোর সদস্যরা।

এক বছরের স্মৃতি, সাফল্য, কৃতজ্ঞতা ও নতুন স্বপ্নের সমন্বয়ে ‘তারুণ্যের ৩৬৫ দিন’ অনুষ্ঠানটি চাঁদপুরের সামাজিক অঙ্গনে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়