মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০০:৩৪

দৈনিক চাঁদপুর সময়’-এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্পাদকের শুভেচ্ছা

দৈনিক চাঁদপুর সময়’-এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্পাদকের শুভেচ্ছা
অনলাইন ডেস্ক

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) চাঁদপুরের অন্যতম জনপ্রিয় সংবাদপত্র ‘দৈনিক চাঁদপুর সময়’-এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। ২০১৩ সালের এই দিনে (১৭ নভেম্বর) অনুমোদন লাভের মধ্য দিয়ে পত্রিকাটির আনুষ্ঠানিক প্রকাশনা শুরু হয়। নানা চড়াই-উতরাই পেরিয়ে পত্রিকাটি আজ গৌরবময় পথচলার ১৩ বছর পূর্ণ করল।

২০২১ সালের ১ জুন পত্রিকাটির মালিকানা পরিবর্তন হয়ে চাঁদপুরের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘টাইমস কমিউনিকেশন’-এর স্বত্বাধিকারী কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের মালিকানায় যুক্ত হয়। এরপর থেকে প্রকাশনার ধারাবাহিকতা বজায় রেখে নিরবচ্ছিন্নভাবে নিয়মিত প্রকাশিত হয়ে পত্রিকাটি ইতোমধ্যে চাঁদপুরের গণমাধ্যম অঙ্গনে একটি শক্ত ও আস্থাশীল অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে পত্রিকাটির সকল পাঠক, গ্রাহক, পৃষ্ঠপোষক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা, সাংবাদিক, সংবাদপত্র এজেন্ট ও হকারসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ‘দৈনিক চাঁদপুর সময়’-এর স্বত্বাধিকারী ও ভারপ্রাপ্ত সম্পাদক এবং ‘দৈনিক টাইমস’-এর সম্পাদক ও প্রকাশক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল। ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়