মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১৮:৪৯

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাগাদীতে জুয়েল মিজির নেতৃত্বে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার।।
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাগাদীতে জুয়েল মিজির নেতৃত্বে বিক্ষোভ মিছিল
ক্যাপশন: আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাগাদীতে জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আলমগীর আলম জুয়েল মিজির নেতৃত্বে বের হওয়া বিক্ষোভ মিছিলের একটি দৃশ্য।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বিকেলে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে চাঁদপুর সদর উপজেলার বাগাদীতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবং বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর আলম জুয়েল মিজির নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি নানুপুর এলাকা থেকে শুরু হয়ে বাগাদী চৌরাস্তা, নিজ গাছতলা এবং ইসলামপুর গাছতলাসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় বক্তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে কোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের রাজপথে সতর্ক থাকার আহ্বান জানান। মিছিলে ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়