শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৫

ইসলামের অনুশাসন মেনে চলুন ও মানুষের হক আদায় করুন

বাবুরহাট বাইতুল ফালাহ মসজিদে জুমার নামাজ আদায়শেষে মুসল্লিদের উদ্দেশ্যে জেলা প্রশাসক

বাবুরহাট বাইতুল ফালাহ মসজিদে জুমার নামাজ আদায়শেষে মুসল্লিদের উদ্দেশ্যে জেলা প্রশাসক
বাবুরহাটের ঐতিহ্যবাহী বাইতুল ফালাহ জামে মসজিদে জুম্মার নামাজশেষে মুসল্লিদের উদ্দেশ্যে কথা বলছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
আব্দুল্লাহ আল মামুন

চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট বাইতুল ফালাহ জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) জুমার নামাজ শেষে তিনি মসজিদের উপস্থিত মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রত্যেক মুসলমানের উচিত ইসলামের বিধিবিধান ও অনুশাসন মেনে জীবন পরিচালনা করা। ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে সততা, ন্যায়বিচার, মানবিকতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠায় সবাইকে সচেতন হতে হবে। কারো অধিকার খর্ব করা, অন্যের জমি জবরদখল করা, কারো প্রতি অন্যায়-অবিচার করা কিংবা কাউকে ক্ষতিগ্রস্ত করা ইসলামি আদর্শের সম্পূর্ণ পরিপন্থী।

তিনি আরও বলেন, ইসলাম সর্বদা ন্যায় ও ইনসাফের শিক্ষা দেয়। মানুষের হক যথাযথভাবে আদায় করা, প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করা, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, মিথ্যা ও প্রতারণা থেকে বিরত থাকা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেক নাগরিক ও মুমিনের নৈতিক দায়িত্ব। ধর্মীয় মূল্যবোধ ধারণ করে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় জেলা প্রশাসক মুসল্লিদের ইসলামি শিক্ষা ও আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়নের পাশাপাশি পরিবার ও সন্তানদেরও নৈতিক শিক্ষায় শিক্ষিত করার তাগিদ দেন।

তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা। জুমার নামাজে ইমামতি ও খুতবা প্রদান করেন মসজিদের খতিব মুফতি ফারুক আহমেদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়