প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ২১:০৭
চাঁদপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, হাইমচরে প্রতিবাদ মিছিল

চাঁদপুরে '৩৬ জুলাই' স্মৃতিস্তম্ভে দুষ্কৃতকারীদের অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ‘আমরা জুলাই যোদ্ধা’ হাইমচর উপজেলা শাখা। শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টায় হাইমচরের আলগী বাজারে এই কর্মসূচি পালিত হয়।
|আরো খবর
বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিস্তম্ভ কেবল একটি স্থাপত্য নয়, এটি ছাত্র-জনতার আত্মত্যাগ ও ঐতিহাসিক আন্দোলনের স্মারক। এই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ন্যাক্কারজনক ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। অবিলম্বে সিসিটিভি ফুটেজ ও আলামত বিশ্লেষণ করে এ ঘটনার পেছনে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
সমাবেশে সংগঠনের আহ্বায়ক হারুনুর রশীদ গাজী বলেন, "জুলাই আন্দোলন ছিল এ দেশের ছাত্র-জনতার অধিকার আদায় ও আত্মত্যাগের এক গৌরবময় অধ্যায়। সেই স্মৃতিবিজড়িত স্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।"








