শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ২৩:০৬

বাবুরহাটে আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার ৪৫তম বার্ষিক ওয়াজ মাহফিল

হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে মুখরিত মাদ্রাসা মাঠ

বিশেষ প্রতিনিধি।।
বাবুরহাটে আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার ৪৫তম বার্ষিক ওয়াজ মাহফিল

চাঁদপুর শহরের বাবুরহাটে ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া মাজহারুল উলুম দক্ষিণ রালদিয়া মাদ্রাসার ৪৫তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) মাদ্রাসা মাঠে আয়োজিত এ মাহফিলে দূর-দূরান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। সন্ধ্যার পর থেকেই মুসল্লিদের উপস্থিতিতে মাদ্রাসা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। পুরো এলাকায় সৃষ্টি হয় এক ধর্মীয় উৎসবমুখর পরিবেশ।

মাদ্রাসার ইন্তেজামিয়া কমিটির পক্ষে সভাপতি আলহাজ্ব মমিনুল হক মজুমদার ও মাওলানা মো. হাবিবুর রহমানের সার্বিক আয়োজনে মাহফিলটি সফলভাবে সম্পন্ন হয়।

মাহফিলে প্রধান আলোচক হিসেবে ওয়াজ ও নসিহত পেশ করেন পীরে কামেল আল্লামা হুসাইন আহমাদ, মুহতামিম ও সাইফুল হাদিস, খেড়িহর মাদ্রাসা, শাহরাস্তি, চাঁদপুর। এছাড়া আলোচনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা আবুল কাশেম, ফেনী, খলিফা আল্লামা শাহ আহমদ শফি (রহ.) এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব হযরত মাওলানা মুফতি নোমান কাসেমী, প্রতিষ্ঠাতা পরিচালক, মারকাজুল হানাফী, ঢাকা।

বক্তারা তাঁদের আলোচনায় ইসলামের সঠিক শিক্ষা ও আদর্শ অনুসরণ, পবিত্র কোরআন-হাদিসের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রাখা এ বার্ষিক ওয়াজ মাহফিলকে ঘিরে বাবুরহাটসহ আশপাশের এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিপুলসংখ্যক মুসল্লির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাহফিলটি এলাকাবাসীর ধর্মীয় মিলনমেলায় পরিণত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়