শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ২০:৫৯

মতলবে ১৫ মামলার আসামি 'মেজর ডালিম'সহ পাঁচ মাদক কারবারি গ্রেফতার

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলবে ১৫ মামলার আসামি 'মেজর ডালিম'সহ পাঁচ মাদক কারবারি গ্রেফতার

মতলব দক্ষিণে পুলিশের পৃথক অভিযানে ১৫ মামলার আসামি ডালিম ওরফে 'মেজর ডালিম'সহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) রাত থেকে শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার তাদের চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মতলব দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে নায়েরগাঁও এলাকার রাজিয়ার ছেলে ডালিম ওরফে 'মেজর ডালিম' (৩০)কে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একটি জিআর মামলার পরোয়ানাও রয়েছে। এ সময় তার সহযোগী পাটন গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৮)কে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এছাড়া পৃথক অভিযানে বদরপুর এলাকা থেকে মনির মোল্লার ছেলে মো. আল-আমিন (২৫) ও দেলোয়ার প্রধানের ছেলে মো. আতিক প্রধান (২১)কে ৩০ গ্রাম গাঁজাসহ এবং সাজাপ্রাপ্ত আসামি ভুট্টু প্রধানের ছেলে শিপন প্রধান (২৭)কে গ্রেফতার করা হয়। অন্যদিকে, এসআই শুভ্রজিতের নেতৃত্বে অপর এক অভিযানে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নলুয়া এলাকা থেকে আলী মিয়ার ছেলে মামুন হোসেন মৃধাকে ৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়