শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১৫:৪৬

মতলবে এইচএসসি ফলে চরম বিপর্যয়: পাসের হার ৩৫.২৪, শীর্ষে কেএফটি

রেদোয়ান আহমেদ জাকির।।

মতলব দক্ষিণ উপজেলায় এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় ৯২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে মাত্র ৩২৬ জন, জিপিএ-৫ পেয়েছে ৬ জন। গড় পাসের হার ৩৫.২৪ শতাংশ।

ফলাফলের দিক থেকে উপজেলার শীর্ষে রয়েছে কেএফটি কলেজিয়েট স্কুল। প্রতিষ্ঠানটি থেকে ২৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১৯ জন পাস করেছে, পাসের হার ৭৬ শতাংশ। এছাড়া মতলব সরকারি ডিগ্রি কলেজ থেকে ৪১৯ জন পরীক্ষা দিয়ে ১৩৭ জন পাস করেছে (জিপিএ-৫ পেয়েছে ৫ জন), পাসের হার ৩২.৬৯ শতাংশ। রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজ থেকে ১৬৯ জন পরীক্ষা দিয়ে ৫৭ জন পাস করেছে, পাসের হার ৩৩.৭৩ শতাংশ। নারায়ণপুর ডিগ্রি কলেজ থেকে ১৯৩ জন পরীক্ষা দিয়ে ৬৫ জন পাস করেছে (জিপিএ-৫ পেয়েছে ১ জন), পাসের হার ৩৩.৬৮ শতাংশ। আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে ৪৭ জন পরীক্ষা দিয়ে ২১ জন পাস করেছে, পাসের হার ৪৪.৪৮ শতাংশ। মুন্সীরহাট কলেজ থেকে ৬৪ জন পরীক্ষা দিয়ে ২৬ জন পাস করেছে, পাসের হার ৪০.৬৩ শতাংশ। কাচিয়ারা স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬ জন পরীক্ষা দিয়ে ১ জন পাস করেছে, পাসের হার ১৬.৬৬ শতাংশ। অন্যদিকে ড. শামছুল হক মডেল কলেজ থেকে ২ জন শিক্ষার্থী অংশ নিলেও কেউ পাস করতে পারেনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়