শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১৯:৫২

হাজীগঞ্জে প্রধান শিক্ষক নাছিমা আকতারের রাজকীয় বিদায় সংবর্ধনা

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে প্রধান শিক্ষক নাছিমা আকতারের রাজকীয় বিদায় সংবর্ধনা

চাকরি জীবনের সফল ও দীর্ঘ অধ্যায় শেষ করে অবসরে গেলেন হাজীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম মাতৈন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আকতার। তাঁকে এক আবেগঘন ও বর্ণিল আয়োজনের মাধ্যমে ‘রাজকীয়’ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বিদ্যালয় মাঠে আয়োজিত এ বিদায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে নানা উপহারসামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে ফুল দিয়ে রাজকীয়ভাবে সাজানো একটি গাড়িতে করে তাঁকে সসম্মানে বাড়িতে পৌঁছে দেওয়া হয়, যা এলাকাজুড়ে বেশ প্রশংসিত হয়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল হুদা টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর রাশেদা আতিক রোজী ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইলিয়াছ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তুহিন হায়দার শিশির, প্রধান শিক্ষক রোকেয়া সুলতানা ও জাকির হোসেন জাহিদ এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরীর সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ম্যানেজিং কমিটির সদস্য সাইমুন হাসান, শিক্ষক শাহিন বেগম এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রাসেল সর্দার।

এ সময় অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে আবুল ফারাহ মজুমদার, প্রধান শিক্ষক রোকেয়া সুলতানা, রাবেয়া আক্তার, ঝুমকা রানী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো. খোরশেদ আলম ও মো. শহিদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য সুধীজন উপস্থিত ছিলেন।

ছবি ক্যাপশন: হাজীগঞ্জে প্রধান শিক্ষক নাছিমা আকতারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে ক্রেস্ট তুলে দিচ্ছেন বিদ্যালয়ের সভাপতিসহ অন্যান্য অতিথিবৃন্দ। ছবি: চাঁদপুর কণ্ঠ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়