শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১৫:৩৭

ফরিদগঞ্জে যুবলীগের সাবেক ইউনিয়ন সভাপতি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

স্টাফ রিপোর্টার।।
ফরিদগঞ্জে যুবলীগের সাবেক ইউনিয়ন সভাপতি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও গুপ্টি পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সোহেল বিন সালেহ বাবুকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) রাতে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন শনিবার (২৪ অক্টোবর ২০২৬) দুপুরে তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গুপ্টি পশ্চিম ইউনিয়নে সংঘটিত একটি মারামারির ঘটনায় আদালতে দায়েরকৃত মামলার (জিআর নম্বর : ২০৭/২৪) সূত্রে সোহেল বিন সালেহ বাবুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করে।

আটকের বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পুলিশ জানায়, পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়